সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য-   স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ।। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হলো জরুরি টিকাদান কর্মসূচি

১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য-   স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ।। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে শুরু হলো জরুরি টিকাদান কর্মসূচি

 

স্টাফ করেসপন্ডেন্ট ।। ঢাকা।। বাতায়ন২৪ডটকম ।।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আজ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন।

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, দেশের ১৮ জেলার ৩০ উপজেলা ও চারটি সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে। ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া টিকা কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। আর ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত। আজ শুরু হওয়া দেশব্যাপী হাম–রুবেলার এ জরুরি টিকাদান কর্মসূচি সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ মে পর্যন্ত এবং অন্যান্য জায়গায় আগামী ১২ মে পর্যন্ত চলবে।

এর আগে ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণসহ গুরুত্বপূর্ণ চারটি সিটি করপোরেশনে (ঢাকা উত্তর ও দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ) একযোগে এ কার্যক্রম শুরু করে সরকার।

বাতায়ন২৪ডটকম/মিজানুর রহমান

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com