স্টাফ করেসপনডেন্ট।। রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
রংপু মহানগরীতে বাসচাপায় জুয়েল হোসেন নামের একজন মোটরসাইকেল আরোহি মারা গেছেন। তিনি পেশায় একজন ঠিকাদার।
রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর আইডিয়াল মোড় এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের পুত্র। নগরীর আদর্শপাড়ায় বসবাস করতে তিনি।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, টার্মিনাল থেকে ওই মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় আইডিয়াল মোড় এলাকায় মোটরসাইকেলটি রোডডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত পার্শ্বে পরে যায়। এসময় একটি চলন্ত বাস মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কোন আপত্তি না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাতায়ন২৪ডটকম।। মিজান ।।