সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান

চাটাইয়ে বসে গ্রামীণ নারীদের জীবনের গল্প শুনলেন জাইমা রহমান

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ময়মনসিং।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচি পরির্দশন করেছেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান।এ সময় তিনি উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল মোতালেব ড্রাইভারের বাড়ির উঠানে বিছানো চাটাইয়ে বসে শারীরিক প্রতিবন্ধীসহ এ প্রকল্প সংশ্লিষ্ট পাঁচ নারীর জীবন উন্নয়নের গল্প শোনেন।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্র্যাক আল্ট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম কর্মসূচির আওতায় এ মতবিনিময় সভায় মিলিত হন জাইমা রহমান।

এ সময় ব্রাক কর্তৃপক্ষ জাইমা রহমানকে প্রকল্প বিষয়ক পরিকল্পনা ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তাদের নানামুখী প্রকল্প ও উদ্যোগের বিষয়ে জানানো হয়।

এ সময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা জানান, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের আওতাধীন দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের ২৪ মাসের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা।

এ প্রকল্পে সম্পদ স্থানান্তর (যেমন- গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে ওঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার জন্য এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ খবরের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের এমন পরিদর্শন কার্যক্রমে দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

 বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com