সংবাদ শিরোনাম :
এই নির্বাচনে বাংলাদেশে ইসলামের পক্ষের এখন একটাই বাক্স, সেটা হলো ইসলামী আন্দোলন: চরমোনাই পীর স্বচ্ছতার সাথে মানুষের জন্য রাষ্ট্রের টাকার সর্বোচ্চ ব্যবহার করবো: আখতার হোসেন বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন: তারেক রহমান শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা প্রদান-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি রাউজানে গর্তে পড়া শিশুটিকে ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সময় সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি কাল রাজশাহী ও বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান রংপুরে ৩ আসনে ধানের শীষের পক্ষে এডভোকেট ডনের গণসংযোগ
জামায়াত বিজয়ী হলে তিন শর্তে নির্বাচনে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হবে: জামায়াত আমীর

জামায়াত বিজয়ী হলে তিন শর্তে নির্বাচনে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হবে: জামায়াত আমীর

স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ‘ জামায়াত বিজয়ী হলে তিন শর্তে নির্বাচনে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে সরকার গঠন করা হবে। ’

শুক্রবার  ( ২৩ জানুয়ারী) রাত সাড়ে আট টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

ডা. শফিক বলেন, ‘নির্বাচন পরবর্তী আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভোটের মাধ্যমে যদি দেশবাসিকে পরিচালনার জন্য সরকার গঠনের সুযোগ দেন। এবার যারা নির্বাচনে অংশ গহন করছেন। তাদেরকে আমরা আহবান করবো আসুন ৫ টা বছর দেশটা এক হয়ে চালাই। তবে তিনটা শর্ত মেনে আসতে হবে। ‘

শর্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘ প্রথম শর্ত হচ্ছে নিজেরা কোন দুর্নীতি করবো না। এবং কোন দুর্ণীতিবাজকে বোগলের নিচে আশ্রয় দিবো না।

ডা. শফিক বলেন, ‘  দ্বিতীয় শর্ত সমাজের সকল মানেুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ন্যায় বিচারকে প্রভাবিত করার সাহস কেউ দেখাবো না। এতে রাজনৈতিক প্রভাব খাটাতে পারবেন না। বিচারবিভাগকে আপন গতিতে চলতে দিতে হবে। এবং বিচার বিভাগকে সম্পুর্ন  স্বাধীন করতে হবে। যাতে অর্থের বিনিময়ে নয়, ন্যায্যতার ভিত্তিতে একজন মানুষ যেন ন্যায় বিচার পায়। কে কোন দল করলো, সমাজের কে কোন চেয়ারে বসে আছে সেটা দেখার কোন সুযোগ নেই। অপরাধের কারণে সাধারণ মানুষকে যেমন আইনের আওতায় আনা হবে। একই অপরাধ যদি দেশের প্রেসিডেন্ট  করেন তিনিও রেহাই পাবেন না। কারো জন্য বিচার, কারো জন্য দায়মুক্তি এর নাম বিচার নয়। এটা বৈষম্য। এটা বিচারের ওপর জুলুম্ আমরা বিচারের ওপর জুলুম মানবো না।

ডা. শফিক বলেন, ‘তিন নম্বর শর্ত বিগত দিনের বস্তা প্রতি রাজনীতি , যা অতীতে হয়েছে ওই বস্তাপচা রাজনীতি আর আমরা চাই না। যে রাজনীতি তার নেতানেত্রীদের চোর বানায় লুটেরা বানায় সন্ত্রাসী বানায় ফ্যাসিস্ট বানায় ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে। দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে। নতুন প্রজন্মের আকাঙখার বাংলাদেশ বিনির্মানের জন্য লড়াই করতে হবে। এই তিন শর্ত যারা মানবে। তাদের নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।

২৮ মিনিটের বক্তব্য দেন জামায়াত আমীর। ঠাকুরগাঁও থেকে সমাবেশ করে রংপুরে জনসভার মঞ্চের আসেন রাত পৌনে ৮ টায়। এসময় তিনি হাতনেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজমখানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন,  রংপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের  এমপি প্রার্থী আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, ৬ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী , ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ,  মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, এনসিপির জেলা আহবায়ক আল মামুন, ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

দুপুর থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। পাবলিক লাইব্রেরী মাঠ ছাপিয়ে জনতার ঢল চলে যায় নগরীর প্রধান সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভসগ আশেপাশের সকল সড়ক ও ফাকা জায়গায়। শেষে জামায়াত আমীর রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দাঁড়িপাল্লার  প্রার্থী এবং একটি আসনে আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে বলেন, যাহাই দাড়িপাল্লা তাহাই শাপলা কলি, যেখানে শাপলা কলি সেখানেই দাঁড়িপাল্লা।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com