সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে সর্বপ্রথম কোদালের কোপ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন শুরু করবো: জামায়াত আমীর

ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে সর্বপ্রথম কোদালের কোপ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন শুরু করবো: জামায়াত আমীর

স্পেশা করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।

সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গকে জীবন্ত করতে প্রথমে কোদালের কোপ দিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিস্তাকে জীবন্ত করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার  ( ২৩ জানুয়ারী) রাত সাড়ে আট টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

জামায়াত আমীর বলেন, ‘ তিস্তা,, করতোয়াসহ সব নদী আল্লাহর দান। বিশাল আমানত। কিন্তু দশকের পর দশক এই নদীগুলোর প্রতি অত্যাচার করা হয়েছে। এগুলোকে জীবন দেয়া হয় নি। বাজেট বরাদ্দ হয়েছে। নদীর বালু উপরে উঠে না। টাকা পকেটে-পেটে চলে গেছে। এসব এখন নদী নয়, বিশাল মরুভূমি। এই নদীর জীবন ফেরাতে হবে।’

জামায়াত আমীর বলেন, ‘ তিস্তা নদী জীবন ফিরে  পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে। তাই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের কোন বিকপ্ল নাই। কার ভালো লাগলো কি লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদরে দায়িত্ব দেন। আমরা কথা দিচ্ছি উত্তবঙ্গে সর্বপ্রথম তিস্তায় কোদালের কোপ দিবো ইনশাল্লাহ। তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেয়ার মাধ্যমে ‍পুরো উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাল্লাহ। এখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে। তখন অনেকগুলো উন্নয়নের দুয়ার খুলে যাবে।’

তিস্তা নিয়ে জামায়াত আমীরের এই বক্তব্যে পুরো মাঠ শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে।

এসময় জামায়াত আমীর আরও বলেন, আফগানিস্তান পাকিস্তান ইরান নয়, জামায়াত ক্ষমতায় এলে গর্বের বাংলাদেশ বানাবো। আমরা বেকার ভাতা দিবো না। আমরা বেকারদের হাতে কাজ তুলে দিতে চাই। নারীদেরকে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে মর্যাদার পূর্ন কাজ তুলে দিতে চাই। আমরা দেশ ও জাতিকে আর টুরো হতে দেবো না। তিন শর্তে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার ঘোষণাও দেন জামায়াত আমীর। দুপুর থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

পাবলিক লাইব্রেরী মাঠ ছাপিয়ে জনতার ঢল চলে যায় নগরীর প্রধান সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভসগ আশেপাশের সকল সড়ক ও ফাকা জায়গায়। শেষে জামায়াত আমীর রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দাড়িপাল্লার  প্রার্থী এবং একটি আসনে আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে বলেন, যাহাই দাড়িপাল্লা তাহাই শাপলা কলি, যেখানে শাপলা কলি সেখানেই দাড়িপাল্লা।

রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজমখানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন,  রংপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের  এমপি প্রার্থী আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, ৬ আসনের এমপি প্রার্থী মাওলানা ‍নুরুল ইসলাম, ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী , ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ,  মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, এনসিপির জেলা আহবায়ক আল মামুন, ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com