সংবাদ শিরোনাম :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অদক্ষ নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে জনগণ ভোগান্তিতে পড়ে: স্পিকার শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ জ্বালানি সংকটে সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর নববর্ষে রঙ্গিন আয়োজন না করে দু:স্থদের উন্নতমানের খাবার বিতরণ করলো রংপুর জেলা পরিষদ রংপুরে বর্ণিল বৈশাখী শোভাযাত্রায় ঐতিহ্যের প্রদর্শণ পঞ্চগড়ে শিক্ষককে রাজকীয় সংবর্ধনা গর্ভাবস্থায় কেন রক্তচাপ বাড়ে ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবেদন রেকর্ড: শীর্ষে কারমাইকেল, সারা দেশে তীব্র প্রতিযোগিতা
বাংলাদেশকে আফগান, ইরান পাকিস্তান ইরান নয়, জামায়াত ক্ষমতায় এলে গর্বের বাংলাদেশ বানাবো: জামায়াত আমীর

বাংলাদেশকে আফগান, ইরান পাকিস্তান ইরান নয়, জামায়াত ক্ষমতায় এলে গর্বের বাংলাদেশ বানাবো: জামায়াত আমীর

স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তান ইরান নয়, জামায়াত ক্ষমতায় এলে গর্বের বাংলাদেশ বানাবো।

শুক্রবার  ( ২৩ জানুয়ারী) রাত সাড়ে আট টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজমখানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন,  রংপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের  এমপি প্রার্থী আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, ৬ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী , ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ,  মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, এনসিপির জেলা আহবায়ক আল মামুন, ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।

২৮ মিনিটের বক্তব্য দেন জামায়াত আমীর। ঠাকুরগাঁও থেকে সমাবেশ করে রংপুরে জনসভার মঞ্চের আসেন রাত পৌনে ৮ টায়। এসময় তিনি হাতনেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ঘোষণা দেন, ‘ আমরা বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে চাই। অনেকে বলে এটার মডেল কি হবে, এটা কি ইরান হবে, না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে। আমরা বলি এটা বাংলাদেশ হবে। আর যদি মডেল বলেন তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষিকত শাসক যেটা আল্লাহর নবী হযরত মোহাম্মদ স: বিশ্ববাসিকে উপহার দিয়েছিলেন। যেখানে সকল ধর্মবর্নের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল। সেই মদিনার মডেল আপনি বলতে পারেন।  এর বাইরে আমাদের কাছে আর কোন মডেল নাই ভাই। আমরা বাংলাদেশ আফগান বানাতে চাই না, ইরান বানাতে চাই না, পাকিস্তান বানাতে চাই না। অন্য কোন দেশ বানাতে চাই না। আমরা প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে বানাতে চাই।’

দুপুর থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। পাবলিক লাইব্রেরী মাঠ ছাপিয়ে জনতার ঢল চলে যায় নগরীর প্রধান সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভসগ আশেপাশের সকল সড়ক ও ফাকা জায়গায়। শেষে জামায়াত আমীর রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দাঁড়িপাল্লার  প্রার্থী এবং একটি আসনে আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে বলেন, যাহাই দাড়িপাল্লা তাহাই শাপলা কলি, যেখানে শাপলা কলি সেখানেই দাঁড়িপাল্লা।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com