স্পেশাল করেসপনডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ অনেকেই বলে জামায়াত ক্ষমতায় মা বোনদের কি স্পেস থাকবে। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে নারীরা যোগ্যতা অনুযায়ী কাজ করবে। ‘
শুক্রবার ( ২৩ জানুয়ারী) রাত সাড়ে আট টায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরী মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জামায়াত আমীর বলেন, ‘ অনেকে বলে মা বোনদের কোন স্পেস থাকবে। যখন আপনারা কাজ করবেন। দেশ চালাবেন। মা বোন ছাড়া যেমন ঘর চলে না। তেমনিও সমাজও চলে না। নারীদের কিছু কর্ম আছে যারা আপনি আমি কেউই করতে পারবো না। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার স্ত্রীর কিছু কিছু বিষয় আছে । যেটা শুধু নারীদের জন্যই রেজিগনিটেড। এটা পুরুষের দ্বারা হবে না। রাসুল স. এর জামানায় প্রত্যেকটি যুদ্ধে নারীরা অংশ নিয়েছেন। যুদ্ধের চেয়ে কঠিন কোন কাজ নেই।
জামায়াত আমীর বলেন, ‘ যে কাজ যদি সম্মানের সাথে নারীরা দেশপ্রেম বুকে নিয়ে করতে পারেন। দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা মা বোনদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখানে আমরা দেখবো না। কোন নারী কোন ধর্মের। এখানে আমরা দেখবো। কোন মা বোনটি কোন যোগ্যতার। তার যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে তার হাতে কাজ তুলে দেয়া হবে ইনশাল্লাহ।’
ডা. শফিক বলেন, ‘ আমরা এখানে আমাদের প্রিয় দেশ ও জাতিকে আর টুকরা টুকরা করতে চাই না। আর বিভক্ত করতে চাই না। আমরা সাম্যের এবং ঐক্যের আওয়াজ নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। আপনারা আমাদের ঐক্যের আহবানে সাড়া দিয়ে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন। ‘
২৮ মিনিটের বক্তব্য দেন জামায়াত আমীর। ঠাকুরগাঁও থেকে সমাবেশ করে রংপুরে জনসভার মঞ্চের আসেন রাত পৌনে ৮ টায়। এসময় তিনি হাতনেড়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
রংপুর মহানগর জামায়াত আমীর এটিএম আজমখানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের এমপি প্রার্থী আখতার হোসেন, রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, ৬ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুল ইসলাম, ১ আসনের এমপি প্রার্থী রায়হান সিরাজী , ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, জেলা শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সুমন সরকার, এনসিপির জেলা আহবায়ক আল মামুন, ছাত্রশক্তির মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
দুপুর থেকেই সমাবেশ স্থলে আসতে থাকেন ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। পাবলিক লাইব্রেরী মাঠ ছাপিয়ে জনতার ঢল চলে যায় নগরীর প্রধান সড়ক, জুলাই স্মৃতি স্তম্ভসগ আশেপাশের সকল সড়ক ও ফাকা জায়গায়। শেষে জামায়াত আমীর রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টিতে দাঁড়িপাল্লার প্রার্থী এবং একটি আসনে আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়ে বলেন, যাহাই দাড়িপাল্লা তাহাই শাপলা কলি, যেখানে শাপলা কলি সেখানেই দাঁড়িপাল্লা।
বাতায়ন২৪ডটকম।। সমামা