স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
প্রথম দিনের যাছাই-বাছাইয়ে রংপুর-১ ও ২ আসনে ১৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মন্জুম আলীর মনোনায়ন পত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (১ জানুয়ারী) দুপুরে রংপুর ডিসির সম্মেলন কক্ষে আসনটির মনোনয়ন পত্র যাছাইবাছাই শেষে এই তথ্য জানান ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। এই আসনে ৮ জনের মনোয়নন বৈধ হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, আসনটিতে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে যাছাই বাছাইয়ে ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মন্জুম আলী হলফ নামায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্বের তথ্য দিয়েছেন। সেকারণে আেইন অনুযায়ী দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নাই। তাই তার তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে তার আপিলের সুযোগ আছে।
এ ব্যপারে মনজুম আলী জানান, মনোনয়ন ফরমে, ক্লারিক্যাল ইরর হয়েছে। সেকারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন সামান্য ত্রুটি হলে সেটা সেখানেই ঠিক করে দেয়া সুযোগের কথা। কিন্তু অন্যদের দিলেও তারা আমাকে দেয় নি। আমি আপিল করবো। এবং মনোনয়ন ফিরে পাবো ইনশাআল্লাহ।
এই আসনে বৈধ মনোনয়নেরন প্রার্থীরা হলেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান, এনসিপির আল মামুন, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, সমাজতান্তিক দলের আহসানুল আরেফিন, ইসলামি ফুন্টের মোঃ আনাস, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান।
রংপুর ১ আসনে গঙ্গাচড়া উপজেলার ৯ টি ওয়ার্ড এবং রংপুর সিটি করপোরেশনের ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।
অন্যদিকে বিকেলের যাছাইবাছাইয়ে রংপুর-২ আসনে দাখিলকরা ৫টি মনোনয়ন পত্রই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আজিজুর রহমান। বদরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন, তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন এবং বদরগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ৈ গঠিত এই এই আসনটিতে ভোটর রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।