সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

দীর্ঘ দেড় যুগ পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে দেখতে কার্যালয়ের সামনের রাস্তায় ভিড় করেছেন দল ও সংগঠনের বিভিন্ন শ্রেণির অগণিত নেতাকর্মী। এ অবস্থায় জনগণের ভোগান্তি এড়াতে তাদের সড়ক ছেড়ে দিতে বলেছেন তারেক রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়।

 

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে কার্যালয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। এ সময় কার্যালয়ের বাইরে ভিড় জমান হাজারো নেতাকর্মী। এমন অবস্থায় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্ট হয়।

তাছাড়া, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।এ সময় তিনি লক্ষ্য করেন কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশে নেতাকর্মীদের ভিড়ে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মাইক হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেহেতু আজকে আমাদের এখানে কোনো প্রোগ্রাম নেই। মানুষের চলাচলে অসুবিধা হবে।

সেজন্য আমরা চেষ্টা করি যতদূর সম্ভব রাস্তাটি পরিষ্কার রাখার জন্য। কর্মসূচি যখন থাকবে তখন বক্তব্য দেব। তিনি আরও বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, সবাই মিলে দেশটাকে গড়ি। আসুন সবাই মিলে এখন রাস্তাটি খালি করে দিই।বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com