সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করলেন বুবলী

বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন করলেন বুবলী

স্টাফ করেসপন্ডেন্ট,ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকাই সিনেমার হালের আলোচিত নায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার জন্মদিন। বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদ ছাড়াও বৃদ্ধাশ্রমে গিয়ে বিশেষ দিনে সময় কাটান এই পর্দাকন্যা।

অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন বলে জানা যায়।

এ বিষয়ে শবনম বুবলী বলেন, জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।

বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কাটানো সময়ের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বুবলী। এর ক্যাপশনে তিনি লেখেন, জন্মদিনের মতো এতো সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকূল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়, এই সময়টি ঠিক তেমনই। এই বাবা-মায়েদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরনীয় হয়ে থাকলো।

বর্তমানে বুবলীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মাঝে জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com