সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
মুশফিকের লম্বা ক্যারিয়ারের রহস্য জানালেন মাহমুদউল্লাহ

মুশফিকের লম্বা ক্যারিয়ারের রহস্য জানালেন মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের (বুধবার) দিনটা গর্বের ও আনন্দের। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বিশেষ এই মাইলফলক অর্জনের দিনে মুশফিককে উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত হয়েছেন তার পরিবার ও দীর্ঘদিনের সতীর্থরা। এর মধ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও আছেন।

 

মুশফিকের শততম টেস্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ব্রডকাস্টকে মাহমুদউল্লাহ বলেন, ‘বিশেষ মুহূর্ত। এটি তার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন। এই ম্যাচটা শুধু একটা টেস্ট নয়…কারণ আমি কাছ থেকে দেখেছি কী পরিমাণ পরিশ্রম সে প্রতিদিন করেছে, অনেক নিয়ন্ত্রিত জীবনযাপন করেছে। এমন মাইলফলকে পৌঁছা অসাধারণ বিষয়।’

 

জাতীয় দলের সতীর্থ হওয়ার পাশাপাশি মুশফিকের সঙ্গে পারিবারিক লেনদেনও রয়েছে মাহমুদউল্লাহর। সেই সুবাদে লম্বা সময় কাছ থেকে দেখেছেন তাকে। ওই অভিজ্ঞতা থেকে মাহমুদউল্লাহ বলেন, ‘শৃঙ্খলাই মুশফিকের এই সাফল্যের মূল রহস্য।’

 

রিয়াদ আরও বলেন, ‘আমার কাছে মনে হয় শৃঙ্খলা, আগ্রহ ও ত্যাগ থেকে শুরু করে প্রতিটি অনুকরণীয় বিষয়ে তার বিচরণ আছে। শৃঙ্খলিত জীবন, সব ক্ষেত্রে শৃঙ্খলা…আমি তাকে শুভকামনা জানাই।’

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com