সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
দীর্ঘ ৪২ বছর ধরে আমরা প্রতারণার শিকার: সামু (ভিডিও)

দীর্ঘ ৪২ বছর ধরে আমরা প্রতারণার শিকার: সামু (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আমরা সবাই জানি আমাদের প্রিয় রংপুর দীর্ঘ ৪২ বছর ধরে আমরা প্রতারণার শিকার হয়েছি। আমরা বঞ্চিত হয়েছি। আমাদের কোন উন্নয়ন হয় নাই। এর আগে যারা এখান থেকে নেতৃত্ব দিয়েছে, মন্ত্রী এমপি হয়েছে তারা কোন কিছুর উন্নয়ন করে নাই। তাই বলতে চাই, আপনারা রংপুরের মানুষ আজকে ধানের শীষে পক্ষে এসেছে। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এবং ধানের শীষকে বিজয় করে এই রংপুরের খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য সহযোগীতা করবেন।


মঙ্গলবার দুপুরে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার মিছিল শেষে এসব কথা বলেন রংপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

সামসুজ্জামান সামু বলেন, রংপুরের যে বেকারত্ব আছে এই বেকারত্বকে আমরা দূর করবো। রংপুরে একটুতে যে যানজট সৃষ্টি হয় আমরা তা দূর করবো। রংপুরের দীর্ঘদিনের যে শ্যামাসুন্দরীর অবস্থা, আমরা সেই অবস্থার পরিবর্তন করবো। চিকিৎসা ব্যবস্থা পরিবর্তন করবো। এখানে মেডিকেলে একটা বেডে ৪ জন রোগী থাকে আমরা সেটা দূর করতে চাই। বিএনরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপি ক্ষমতায় আসলে এক বছরের মধ্যে দুই কোটি মানুষের চাকরীর ব্যবস্থা করবে। বেকারত্ব দূর করবো।

তিনি আরও বলেন, আমরা শহীদ জিয়াাুর রহমানের দল করি, জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করি, আমরা খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি, আমরা তাদেও আদর্শকে লালন পালন ধারন করি। সেই কারণে আজকে এই র‌্যালীতে অংগ্রহণ করেছে। আজকে রংপুরের মানুষ এই র‌্যালীতে অংশগ্রহণ করেছে।

এর আগে কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মিছিলটি বের হয়ে নগরীর সুরভী উদ্যান, পুলিশ লাইন মোড়, টাউন হল মোড়, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বর ঘুরে গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ধানের শীষ, বেগম জিয়া, তারেক রহমান, দুর্দীনের সামু ভাই, সংসদে তোমায় চাই, যোগ্য প্রার্থীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের সঠিক সিদ্ধান্ত, রংপুর সদর-৩ আসনে এমপি পদে সামু ভাই চুড়ান্ত। উন্নয়নের মার্কা, ধানের শীষ মার্কা, জেগেছেরে জেগেছে রংপুরবাসী জেগেছেসহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে রংপুরের রাজপথ।

এ সময় রংপুর মহানগর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সর্বস্থরের কয়েক হাজার হাজার জনগণ ও বিএনপির তৃণমূলের নেতা-কর্মী, সমর্থকরা ধানের শীষের প্রচার মিছিলে অংশ নেয়। মিছিলটি রংপুর নগরী প্রদক্ষিনকালে রাস্তার দুই ধারে পথচারী, ব্যবসায়ী রিক্সা চালক, অটোচালক, শ্রমিকসহ রংপুরের সর্বস্তরের  জনগণ হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com