সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা ।। বাতায়ন২৪ডটকম।।

পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে ওই সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে ভোট করবো। যখন সময় আসবে তখন (পদত্যাগ) করবো।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ঝিনাইদহ–১ (শৈলকূপা) বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com