সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

গাজীপুরে ৬ ভুয়া পুলিশ আটক

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর।। বাতায়ন২৪ডটকম

গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৬ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) দুপুরে পূবাইল থানা এলাকার মিরের বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩), একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০), বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২), হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯), বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪), নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, খেলনা ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, ব্যবহৃত হাতকড়া, পুলিশ স্টিকার, লাইট, ক্যাপসহ একাধিক পুলিশের ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

 এ বিষয়ে পূবাইল থানা পুলিশের ওসি আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com