সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

বান্ধবীর বিয়েতে এসে নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট বগুড়া।।বাতায়ন২৪ডটকম।।
বান্ধবীর বিয়েতে এসে নদীতে গোসল করতে গিয়ে ফাতেমা আদরি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মঙ্গলবার বিকেলে পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।

বান্ধবীর বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল ফাতেমা আদুরী (১৭)। অতিরিক্ত গরমের কারণে কয়েক বান্ধবীসহ পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আদুরী। তিন ঘণ্টা পর তার লাশের সন্ধান মেলে। । ফাতেমা আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। আদুরী এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, শুক্রবার বান্ধবী রত্নার বিয়ে উপলক্ষে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদারপাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসে।

প্রচন্ড গরমের কারণে মঙ্গলবার বিকেলে পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নামে আদুরীসহ কয়েক বান্ধবী।
আদুরী ভালো সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যায়। এ সময় তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ।  ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি চালিয়ে আদুরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম  বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘটনার তিন ঘণ্টা পর ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়।

আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com