সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
দিনাজপুরে চাচার বিরুদ্ধে ৯ বছরে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুরে চাচার বিরুদ্ধে ৯ বছরে শিশু ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর।।বাতায়ন২৪ ডটকম।।

দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে ৯ বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত যুবক নাম নুরন্নবী ইসলাম (২১)। সম্পর্কে তিনি ওই শিশুর চাচা।

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৯ জুন) দুপুরে খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।

শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার (৮ জুন) বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিল।

এ সময় অন্য শিশুদের সঙ্গে ভুক্তভোগী ওই শিশুও বাড়ির সামনে খেলাধুলা করছিল।

এই অবস্থায় পানির তৃষ্ণা হলে অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায় শিশুরা। এই সময়ে সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক ওই শিশুকে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন।

এই সময়ে ওই যুবক অজ্ঞান অবস্থায় ভুক্তভোগীকে রেখে পালিয়ে যার। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের মা-বাবা স্কুলছাত্রীকে বাড়ির বাইরে রেখে আসেন।

পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা-বাবা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান।

ভুক্তভোগী ওই শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নাবালক মেয়ের ওপর এই জঘন্য অত্যাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শেষে মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে থানা-পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com