সংবাদ শিরোনাম :
দেশ-বিদেশে বেক্সিমকো গ্রুপের ৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ “আপনাদের শুরু করা পথই আওয়ামী লীগের ফিরে আসার কারণ হবে: রাশেদ খান” বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা পাচার হওয়া অর্থ ফেরাতে ১১ মামলা পরিচালনা করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার শাশুড়ির বকুনিতে ক্ষোভ, গলা কেটে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ তেলের অজুহাতে বেরোবিতে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ, শিক্ষার্থীদের ক্ষোভ সৈয়দপুরে বিহারি ক্যাম্পে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া চোখে কম দেখি, সময় পেলে পারতাম : বঞ্চনার শিকার মিতু
রংপুরে বাবামায়ের কাছে নেশার টাক না পেয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

রংপুরে বাবামায়ের কাছে নেশার টাক না পেয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকমম।।

বাবা মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ার ক্ষোভে বড় ভাই বটি দিয়ে কুপিয়ে জখম করলো ৬ বছর বয়সি ছোটভাইকে। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে রংপুরের মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের রাম রায়ের পাড়া গ্রামে।

বুধবার ( ৪ জুন) দুপুরে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার ওসি(তদন্ত) রফিকুল ইসলাম জানান,  উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রাম রায়ের পাড়া গ্রামের জহুরুল ইসলামের নেশা খোর পত্র জাহিদ হোসেন(১৯) বুধবার সকাল থেকেই নেশার টাকার জন্য তাকে এবং তার মায়ের ওপর চাপ তৈরি করে। তারা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়। কিছু বুঝে উঠার আগেই রান্না ধর থেকে বটি এনে ছোট ভাই ৬ বছর বয়সি মিনু মিয়ার গলা এবং পেটে কোপায়। এতে গলা দ্বি-খন্ডিত ও পেটের নাড়িভুরি বের হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিনু মিয়া। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করি। এরপর সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

 পুলিশের এই কর্মকর্তা জানান, নৃশংস এই ঘটনায় ওই এলাকায় একদিকে ক্ষোভ অন্যদিকে শোকের ছায়া নেমে এসেছে। জহুরুলের ৫ ছেলে মেয়ের মধ্যে জাহিদ তৃতীয় এবং মিনু মিয়া ছোট। জাহিদ নেশার সাথে জড়িত। কোনভাবেই তাকে নেশা থেকে ফেরানো যাচ্ছে না। নেশার টাকা না দেয়ার কারণেই সে হত্যাকান্ডটি ঘটায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে হত্যা মামলা করেছেন। জাহিদকে গ্রেফতার করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com