সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত নয়নের দাফন

ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত নয়নের দাফন

স্টাফ করেসপনডেন্ট লালমনিরহাট ।। বাতায়ন২৪ডটকম।।

রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নয়ন মিয়া(২৬)।

আজ রোববার সকাল ১০টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের চাত্রারপাড়ে তৃতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এরআগে গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম নামাজে জানাজা ও পরে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় গোবধা গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান- লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে নয়ন মিয়া।তিনভাই, দুইবোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার তিনবছর বয়সী একটি মেয়ে রয়েছে।তিনি রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

গত ৪ আগস্ট দুপুরে কাঁঠালবাগান এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে পড়েন তিনি। এ সময় তার মাথায় গুলি লাগে। এতদিন ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে চিকিৎসাধিন আবস্থায় মারা যান নয়ন মিয়া।

বাতায়ন২৪ডটকম।।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com