সংবাদ শিরোনাম :
নারী আসনে ১৩ প্রার্থীর নাম প্রকাশ করলো জামায়াত জোট ১২তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড (রংপুর অঞ্চল)-এ প্রথম স্থান অর্জন করেছেন কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নশিন তাবাসসুম। প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসির সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক – ডন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে — রংপুরের বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে চোরাই মোটরসাইকেল চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০টি বাইক বিএনপির মনোনয়ন পেলেন না সেই ভাইরাল ফারজানা সিঁথি দিনাজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার গাইবান্ধা ১৫০ শিক্ষার্থীর প্রবেশপত্রে ভুল, এসএসসি পরীক্ষার আগে দুশ্চিন্তায় সংসদ সদস্য হচ্ছেন ফেন্সী, রংপুর উন্নয়নে বড় পরিকল্পনা তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী
তিস্তাপারে অনুষ্ঠিত হচ্ছে ফিরেদেখার কবিতা-লিটলম্যাগ আড্ডা

তিস্তাপারে অনুষ্ঠিত হচ্ছে ফিরেদেখার কবিতা-লিটলম্যাগ আড্ডা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর অঞ্চলে সাহিত্য–সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করতে ফিরেদেখা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সাহিত্য আয়োজন “তিস্তাপারে কবিতা–লিটলম্যাগ আড্ডা”। আগামী ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা থেকে রংপুরের মহীপুরঘাটে এ আয়োজন শুরু হবে। উদ্বোধন ও আলোচনা পর্বে আলোচ্য বিষয় থাকবে— “বাংলাদেশে ছোটকাগজ চর্চা ও উত্তরাঞ্চলের অবদান”। এ পর্বে দেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক ও ছোটকাগজ সম্পাদকরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এরপর সকাল ১১টায় শুরু হবে কবিকণ্ঠে কবিতা পাঠ পর্ব। এতে বিভিন্ন প্রজন্মের কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করবেন।
দুপুর ১২টায় আরেকটি আলোচনা সভা— “তিস্তাপারের মানুষ ও জীবন”। এ আলোচনায় তিস্তা নদীকেন্দ্রিক জনজীবন, সংস্কৃতি, সংগ্রাম, জীবিকা ও সাহিত্যচর্চার নানা দিক তুলে ধরা হবে।
সবশেষে বিকাল ৩টা ৩০ মিনিটে সমাপনী পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
ফিরেদেখার সাধারণ সম্পাদক কবি সাকিল মাসুদ জানান, উত্তরাঞ্চলে ছোটকাগজ চর্চা এখনও তেমনভাবে দৃশ্যমান নয়। একই সঙ্গে তিস্তা নদী অববাহিকায় মানুষের জীবন, জীবিকা ও দীর্ঘদিনের দুর্দশা নিয়ে সাহিত্য, নাটক কিংবা চলচ্চিত্রে খুব বেশি আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের ছোটকাগজ আন্দোলন, কবিতা ও সাহিত্যচর্চার ধারাবাহিকতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং বহুল আলোচিত হলেও উপেক্ষিত উত্তরাঞ্চলের প্রাণ—তিস্তা নদীকে কেন্দ্র করে তিস্তাপারের মানুষ, জীবন, সংগ্রাম ও প্রকৃতিকে শিল্প–সাহিত্যে আরও দৃশ্যমান করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বাতায়ন২৪ডটকম।। লাবনী ইয়াসমিন লুনি।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com